পোস্টগুলি

জানুয়ারি, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

*বাংলাদেশের জেল থেকে মুক্তি পেয়ে ঘরে ফিরলেন ২৩ জন ভারতীয় মৎস্যজীবী*

ছবি
অমিত মন্ডল, ফ্রেজারগঞ্জ: অ বশেষে কাটল তিন মাসের অন্ধকার। বাংলাদেশের বাগেরহাট জেল থেকে মুক্তি পেয়ে শুক্রবার নিজের দেশের মাটিতে পা রাখলেন ২৩ জন ভারতীয় মৎস্যজীবী। এদের মধ্যে পশ্চিমবঙ্গের ১৪ জন এবং অন্ধ্রপ্রদেশের ৯ জন মৎস্যজীবী রয়েছেন। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে কাকদ্বীপের মহকুমা শাসক এবং উপকূল রক্ষী বাহিনীর উপস্থিতিতে ১৪ জন মৎস্যজীবীকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত বছরের ১৩ অক্টোবর ‘এফবি শুভযাত্রা’ নামের ট্রলারে চড়ে কুলতলী থেকে ১৪ জন মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। ১৯ অক্টোবর মাঝ সমুদ্রে হঠাৎ ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে। অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশের নৌবাহিনী তাঁদের আটক করে এবং আদালতের নির্দেশে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়। একই সময় অন্ধ্রপ্রদেশের ৯ জন মৎস্যজীবীও পৃথকভাবে বাংলাদেশে আটক হয়েছিলেন। দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের উপকূল রক্ষী বাহিনীর উপস্থিতিতে এক বিশাল বিনি...

অধিকার আদায়ের দাবিতে ২৬শে জানুয়ারি সাগরে মৎস্যজীবীদের পদযাত্রা ও জনসভা

ছবি
অমিত মন্ডল, সাগর: প্রজাতন্ত্রের উৎসবে যখন দেশ মাতোয়ারা, ঠিক তখনই নিজেদের অন্ন ও অস্তিত্ব রক্ষার লড়াইয়ে শামিল হলেন সাগরদ্বীপের ক্ষুদ্র মৎস্যজীবীরা। সোমবার, ২৬শে জানুয়ারি ‘দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম’-এর ডাকে মহিষামারি-হাতিপিটিয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত ‘মৎস্যজীবী অধিকার পদযাত্রা’ হলো। পরে সাগর মৎস্যজীবী মেরিন সমবায় খটি সমিতিতে আয়োজিত এক জনসভা থেকে সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে সরব হন মৎস্যজীবী নেতৃবৃন্দ। এদিন মৎস্যজীবীরা আক্ষেপ করে জানান, পুরুষানুক্রমে নদী ও সমুদ্রে মাছ ধরে তাঁরা জীবিকা নির্বাহ করলেও আজ তাঁরা পরবাসী। তাঁদের অভিযোগ বড় বড় যন্ত্রচালিত বোট দিয়ে সমুদ্রের মৎস্য সম্পদ লুঠ করা হচ্ছে, ফলে ক্ষুদ্র মৎস্যজীবীদের জালে মাছ উঠছে না।জলবায়ুর পরিবর্তন ও জল দূষণের ফলে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতে।উপকূলের জমি ও জলের ওপর মৎস্যজীবীদের কোনো আইনি অধিকার নেই, যার সুযোগ নিয়ে চলছে যথেচ্ছ দখলদারি। মৎস্যজীবী ফোরামের আব্দার মল্লিক বলেন, ২০২৪ সালে রাজ্য সরকার ঘোষণা করেছিল যে মাছ ধরার ‘ব্যান পিরিয়ড’-এ মৎস্যজীবীদের মাসে ৫ হাজার টাকা করে দু-মাসে মোট ১০ হ...

আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপন করল বিবেকানন্দ কলেজ

ছবি
বেবী সরদার,কলকাতা: কলকাতার বিবেকানন্দ কলেজে অত্যন্ত উৎসাহ ও দেশপ্রেমের আবহে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপন করল। জাতীয় পতাকা উত্তোলন ও এনসিসি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এনসিসি ক্যাডেটদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলেই সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ বেঙ্গল ব্যাটালিয়ন এন.সি.সি র কমান্ডিং অফিসার কর্নেল সমীর মোহিতে। কলেজের অধ্যক্ষ ড. ভাস্কর মহানায়ক, এ.এন.ও লেফটেন্যান্ট নবাঙ্কুর রায় সহ শিক্ষক-শিক্ষিকা,  শিক্ষাকর্মী, বর্তমান ও প্রাক্তন এনসিসি ক্যাডেট এবং ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অধ্যক্ষ ড. ভাস্কর মহানায়ক তাঁর বক্তব্যে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি ন্যায়, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শের উপর প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের কথা উল্লেখ করেন এবং সততা, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে দেশগঠনে ছাত্রসমাজের ভূমিকার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথি কর্নেল সমীর মোহিতে ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান স্মরণ করে রাজ্যের দেশপ্রেমের ঐতিহ্...

নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতীকি প্রতিবাদে অভিনব কর্মসূচিতে সামিল হলেন গ্রামবাসীরা।

ছবি
রবীন্দ্রনাথ মন্ডল;নামখানা: নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতীকি প্রতিবাদে অভিনব কর্মসূচিতে সামিল হলেন গ্রামবাসীরা। “কোনও দেশবাসী বাদ্যযন্ত্র নয়, কিন্তু আমাদের বাদ্যযন্ত্রের মতো বাজানো হচ্ছে”—এই অভিযোগ তুলে বাজনা বাজিয়েই শুনানি কেন্দ্রে হাজির হলেন তাঁরা। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের মৌসুনি দ্বীপে। মৌসুনি বালিয়াড়ার ২৬৮ নম্বর বুথে মোট ভোটার সংখ্যা ১৩২৯ জন। অথচ এসআইআর (SIR) হিয়ারিং-এর নোটিশ এসেছে প্রায় ৬৫০ জন ভোটারের নামে। গ্রামবাসীদের অভিযোগ, তাঁদের কাছে নাগরিকত্বের সমস্ত বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও অহেতুক হয়রানি করা হচ্ছে। তাঁদের দাবি, তাঁরা এই দেশের নাগরিক, নামখানার মৌসুনি তাঁদের জন্মভূমি। শুধু তাই নয়, ২০০২ সালের ভোটার তালিকাতেও তাঁদের নাম নথিভুক্ত রয়েছে। তবুও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার নোটিশ পাঠিয়ে তাঁদের সন্দেহের চোখে দেখা হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা জানান, তাঁদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হলে তাঁরা চুপ করে থাকবেন না। সেই প্রতিবাদেরই প্রতীক হিসেবে বৃহস্পতিবার সকালে তাঁরা একত্রিত হয়ে বাজনা বাজাতে বাজাতে শুনানি কেন্দ...

তিন মাসের বন্দিদশা শেষ; ৫ টি ট্রলার নিয়ে স্বদেশের পথে ১১৫ বাংলাদেশী মৎস্যজীবী

ছবি
অমিত মন্ডল, ফ্রেজারগঞ্জ: আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের দায়ে আটক হওয়া ১১৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে দীর্ঘ তিন মাস পর মুক্তি দিল ভারত সরকার। ৫টি ট্রলার-সহ এই মৎস্যজীবীরা বুধবার বেলা ১১টা নাগাদ ফ্রেজারগঞ্জ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল। এই বিদায়বেলায় প্রশাসনিক উদারতা ও আতিথেয়তায় মুগ্ধ ও আবেগপ্রবণ হয়ে পড়েন প্রতিবেশী দেশের মৎস্যজীবীরা। প্রায় তিন মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিল ৫টি বাংলাদেশি ট্রলার। সেই সময় আন্তর্জাতিক জলসীমানা  লঙ্ঘনের অভিযোগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী  তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এরপর থেকেই তাঁরা জেল হেফাজতে ছিলেন। দীর্ঘ কূটনৈতিক আলোচনা এবং প্রশাসনিক আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বুধবার স্বদেশের উদ্দেশ্যে রওনা দিল ১১৫ জন বাংলাদেশী মৎস্যজীবী।  এদিন সকালে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে  মৎস্যজীবীদের হাতে তাঁদের ৫টি ট্রলার ও প্রয়োজনীয় জীবনধারণের সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। তবে কেবল মুক্তি নয়, ভারতীয় প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের পাথেয় হিসেবে শীতের নতুন পোশাক এবং পর্যাপ্ত শুকনো খাবার ও জলের প্যাকেট তুলে দেওয়া হ...

সাগরপাড়ে ‘সুরক্ষিত তট, সমৃদ্ধ ভারত’-এর শপথ; বকখালি থেকে ৬৬০০ কিমি সাইক্লোথনের সূচনা করল সিআইএসএফ*

ছবি
অমিত মণ্ডল, বকখালি: ‘সুরক্ষিত তট, সমৃদ্ধ ভারত’— এই মন্ত্রকে সামনে রেখে বকখালির সমুদ্রতট থেকে শুরু হলো এক ঐতিহাসিক যাত্রা। বুধবার সকালে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী -এর উদ্যোগে আয়োজিত ‘বন্দেমাতরম কোস্টাল সাইক্লোথন-২’-এর আনুষ্ঠানিক সূচনা হলো দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে। বুধবার সকালে জাতীয় পতাকা নেড়ে এই মেগা ইভেন্টের সূচনা করেন কিংবদন্তি ফুটবলার গৌতম সরকার এবং গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অবসরপ্রাপ্ত সিএমডি পি. আর. হরি। সিআইএসএফ সূত্রে জানা গিয়েছে, এই সাইক্লোথনটি ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের মোট ৯টি রাজ্যের প্রায় ৬,৫০০ কিলোমিটার পথ অতিক্রম করবে। আগামী ২৫ দিন ধরে চলবে এই অভিযান। বকখালি থেকে শুরু হওয়া এই অভিযানে সিআইএসএফ-এর মোট ১৩০ জন দক্ষ জওয়ান অংশ নিয়েছেন। এই বাহিনীর একটি বিশেষ দিক হলো নারীশক্তির জয়গান ১৩০ জনের এই দলে ৬৫ জনই মহিলা জওয়ান। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইএসএফ-এর আইজি নীলিমা রাণী, ডিআইজি কে. প্রতাপ সিং-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। এ ছাড়াও ফ্রেজারগঞ্জ কোস্ট গার্ড ঘাঁটির আধিকারিকদের উপস্থিতিও ছিল লক্ষ্যণীয়। তাঁদের উপস্থিতিতে এক ব...

*‘বাংলার বাড়ি’ প্রকল্পে নজির শিবরামপুরে; ৪০০ পরিবারের হাতে সরাসরি প্রথম কিস্তির চেক তুলে দিল পঞ্চায়েত*

ছবি
অমিত মণ্ডল, নামখানা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প ‘বাংলার বাড়ি’-তে সাফল্যের মুখ দেখল নামখানার শিবরামপুর গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকার প্রায় ৪০০টি পরিবারের হাতে বুধবার আনুষ্ঠানিকভাবে বাড়ি তৈরির প্রথম কিস্তির চেক তুলে দেওয়া হলো। এতদিন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর নিয়ম থাকলেও, এবার গ্রাহকদের স্বচ্ছতা ও নিশ্চয়তা দিতে সরাসরি হাতে চেক প্রদানের অভিনব সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। সরাসরি প্রথম কিস্তির চেক হাতে পেয়ে দীর্ঘদিনের পাকা বাড়ির স্বপ্ন পূরণ হতে চলেছে দেখে শিবরামপুরের বাসিন্দাদের মধ্যে ব্যাপক খুশির হাওয়া লক্ষ্য করা গিয়েছে। উপভোক্তারা জানিয়েছেন, হাতে চেক পাওয়ায় তাঁরা দ্রুত নির্মাণ সামগ্রী কিনে কাজ শুরু করতে পারবেন। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, প্রথম কিস্তির কাজ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। বুধবার শিবরামপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান অর্চনা বারুই মাইতি, উপপ্রধান দেবাশিস দাস এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অন্যতম সদস্য অখিলেশ ব...

এক অজ্ঞাত পরিচয়ের দেহ উদ্ধার।

ছবি
রবীন্দ্রনাথ মণ্ডল; নামখানা: এক অজ্ঞাত পরিচয়ের দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে সোমবার সকালে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অন্তর্গত মৌশুনীর কুসুমতলা এলাকার বটতলা নদীর তীরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কয়েকজন মৎস্যজীবী নদীতে মাছ ধরতে যাওয়ার সময় নদীর ধারে একটি দেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে এবং ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ সুপার স্পেশালিস্ট হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির বয়স ও পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। দেহে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই স্পষ্ট হবে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি কোথা থেকে এলেন, নদীতে তাঁর মৃত্যু কীভাবে হল এবং এর সঙ্গে কোনো অপরাধ জড়িত রয়েছে কি না—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের তালিকার সঙ্গে মিলিয়ে মৃতের পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। এই ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের পরিবেশ ...

কাকদ্বীপে বিজেপির পরিবর্তন সংকল্প সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের

ছবি
 নিজস্ব সংবাদদাতা, বঙ্গভূমি নিউজ; কাকদ্বীপ:পশ্চিমবঙ্গে বর্তমানে “লুটের রাজত্ব চলছে”—এই অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার বিকেলে কাকদ্বীপ বিধানসভার উকিলের হাট কাছারির মাঠে বিজেপির পরিবর্তন সংকল্প সভা থেকে তিনি একের পর এক অভিযোগ তোলেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে।দিলীপ ঘোষ বলেন, কেন্দ্র সরকার রেশনে চাল, ডাল, আটা পাঠালেও রাজ্যে ডাল সাধারণ মানুষের হাতে পৌঁছয় না। আমফান ঝড়ের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন ৫০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, অথচ সেই ক্ষতিপূরণের টাকা পাঁচ হাজার মানুষও পায়নি। তিনি অভিযোগ করেন, সেই টাকা তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে চলে গেছে, পরে মুখ্যমন্ত্রী তা ‘ভুল করে’ হয়েছে বলে ব্যাখ্যা দেন।কেন্দ্রের বাড়ি বাড়ি জলপ্রকল্প নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, পাইপ বসানো হলেও জল আসে না। বিডিও অফিসের লোক এলে জল আসে, তারা চলে গেলেই জল বন্ধ হয়ে যায়। তৃণমূল সরকারকে তিনি “ঢপবাজির সরকার” বলে কটাক্ষ করেন।মৎস্যজীবীদের জন্য কেন্দ্রের দেওয়া ঋণের টাকা লুট হয়ে গেছে বলেও অভিযোগ করেন বিজেপি নেতা। তাঁর দাবি, তৃণমূলের আমলে কোনো ...

*নেতাজির জন্মদিনে নামখানায় রক্তদান শিবির*

ছবি
 শুভজিৎ শাসমল ; নামখানা:নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মবর্ষ উপলক্ষে নেতাজি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ও দক্ষিণ চন্দনপিড়ী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় পালিত হল নেতাজির জন্ম জয়ন্তী। ২২ ও ২৩ শে জানুয়ারি দুই দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান উপলক্ষে কাকদ্বীপের সরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যেখানে এলাকার বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি নেতাজি পাঠাগার ও প্রান্তিক বাংলা সাহিত্য পত্রিকার দ্বিতীয় বর্ষের মোড়ক উন্মোচন করা হয়। এর পাশাপাশি নামখানা ব্লক এর প্রাণী মিত্রা ও প্রাণী সেবীদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়, এছাড়াও অংকন প্রতিযোগিতা আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী তথা হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিমল মন্ডল,প্রাক্তন প্রধান ধীরেন কুমার দাশ, প্রাক্তন শিক্ষক সুবোধ চন্দ্র জানা,পশ্চিমবঙ্গ প্রাণী মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. শান্তনু বেরা, নামখানা ব্লকের বিএলডিও ডা অনির্বাণ গাঙ্গুলী, বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ কুমার দিন্দা, প্...