*বিশ্ব দুগ্ধ দিবস পালন হল বাসন্তীতে*
*বিশ্ব দুগ্ধ দিবস পালন হল বাসন্তীতে* শুভজিৎ শাসমল, বাসন্তী: বি শ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বাসন্তী ব্লকের সোনাখালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এ ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি অনুষ্ঠান হয়ে গেল। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ভিরব্যাক অ্যানিমেল হেলথ কেয়ার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং সহযোগিতায় নেতাজি সেবা ফাউন্ডেশন এর বাসন্তী ইউনিটে। আজকের এই অনুষ্ঠানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ৫৫ অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা নেতাজী সেবা ফাউন্ডেশনের সম্পাদক ড. শান্তনু বেরা। ড. বেরা বলেন এবছরের বিশ্ব দুগ্ধ দিবসের থিম হল গোপালন এর মাধ্যমে নারী ক্ষমতায়ন। সুতরাং দুধের মাধ্যমে পুষ্টি ছাড়াও জীবন-জীবীকা উন্নয়নের একটা বড় সম্ভাবনা আগামীদিনে রয়েছে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ভিরবেকের রিজিওনাল বিজনেস ম্যানেজার দেব রঞ্জন ঘোষ মহাশয়। তিনি বলেন বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় ভির ব্যাক এর পক্ষ থেকে দুটি করে দুধ বিষয়ক সচেতনীকরণ প্রোগ্রাম ছাত্র-ছাত্রীদের নিয়ে হচ্ছে। আজকের অনুষ্ঠানে বাস...