গ্রামীণ মানুষের জন্য রেডিও বিষয় কর্মশালা

রাজ্যেশ্বর সাহা ,  কলকাতাঃ গ্ৰামীন মানুষের জন্য রেডিও - শীর্ষক কলেজ ছাত্র ছাত্রীদের জন্য ইন্টার্ণশিপ প্রোগ্ৰামের আয়োজন করেছিল বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের ইন্সটিটিউশন ইনোভেশন কাউন্সিল । গত ১২ জুন  থেকে।
অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে গত ৩০ জুন কলেজের রবীন্দ্র সভাগৃহে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের অধ্যক্ষা ড. রাজ্যশ্রী নিয়োগী, কে কে দাস কলেজের অধ্যক্ষ ড. রামকৃষ্ণ প্রসাদ চক্রবর্তী , পরিবেশ বিজ্ঞানী ড. সৈকত কুমার বসু, সঙ্গীত শিল্পী সম্পদ মুখোপাধ্যায় , সাংবাদিক শুভজিৎ শাসমল প্রমুখ।
সমাপ্তি দিবসে বিদেশের গ্ৰাম এবং দেশের গ্ৰামের মধ্যে তুলনামূলক সংবাদ সম্প্রচারের কথা উল্লেখ করেন 
ড. সৈকত কুমার বসু। ছাত্র ছাত্রীরা তাদের তৈরি বেতার কথিকা , সাক্ষাৎকার , টকশো উপস্থাপনা করে।
ছাত্র ছাত্রীরা ১৫ দিন ব্যাপী ইন্টার্ণশিপের রেডিও স্ক্রিপ্ট রাইটিং , রেডিও এডিটিং , রেডিও বিজ্ঞাপন ইত্যাদি বিষয়ে যে প্রশিক্ষণ পেয়েছে তার নিয়ে তাদের প্রতিবার্তা জানায়।
কৃষি খামার , পোল্ট্রি খামার পরিদর্শনের অভিজ্ঞতা ও তারা জানায়।
প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন তনুশ্রী দে , বেবী সরদার , অর্পিতা সরদার , নবীনা রায় মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইন্সটিটিউশন ইনোভেশন কাউন্সিলের সায়েন্স অ্যান্ড রিসার্চ সেলের সঞ্চালক ড. শিলাজিৎ বড়ুয়া।
সমগ্ৰ অনুষ্ঠান টি পরিচালনা করেন, ড. অর্ণব কুমার ব্যানার্জী অনুষ্ঠান টি শেষ হয় জাতীয় স্তোত্র পরিবেশনের মধ্যে দিয়ে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভুসো কালি ও আঠায় নরেন্দ্র মোদীর প্রতিকৃতি, জন্মদিনে শিল্পীর অভিনব শ্রদ্ধার্ঘ্য

নামখানাতে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন*