*নেতার বাড়ি থেকে উদ্ধার ৪০ ড্রাম ডিজেল ও সুপারি, বাথরুম থেকে পাকড়াও অঞ্চল সভাপতি*
*নেতার বাড়ি থেকে উদ্ধার ৪০ ড্রাম ডিজেল ও সুপারি, বাথরুম থেকে পাকড়াও অঞ্চল সভাপতি* শুভজিৎ শাসমল, ফ্রেজারগঞ্জ : ফ্রেজারগঞ্জে তৃণমূল নেতার বিলাসবহুল রাজপ্রাসাদে হানা দিয়ে চোখ কপালে উঠল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর। উদ্ধার হলো ৪০ ব্যারেল চোরাই ডিজেল এবং বস্তা বস্তা সুপারি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর ১২টা নাগাদ স্থানীয় তৃণমূল নেতা নজরুল ইসলাম মোল্লার বাড়ির সামনে গিয়ে পৌঁছায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ ছিল, বাড়ির ভেতরে বিপুল পরিমাণে চোরাই মাল রয়েছে। খবর পেয়ে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ও বিশাল কেন্দ্রীয় বাহিনী মুন্সি রোডের দাপুটে তৃণমূল নেতা নজরুল ইসলাম মোল্লার প্রাসাদোপম বাড়িতে পৌঁছায়। বিজেপির লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ এলাকায় পৌঁছাতেই শোরগোল পড়ে যায়। শুরু হয় ওই তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি। তল্লাশি চলাকালীন নজরুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার হয় ৪০ ব্যারেল ডিজেল। যার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি নজরুল ইসলাম মোল্লার পরিবার।তবে এই সার্চ অপারেশনের সবচেয়ে বড় টুইস্টটি ঘটল যখন বাথরুমের ভেতর থেকে হাতেনাতে পাকড়াও করা হলো খোদ তৃণমূলের অঞ্চল সভা...