আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করলো বিবেকানন্দ কলেজ
আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করলো বিবেকানন্দ কলেজ রাজ্যেশ্বর সাহা,কলকাতা, ১০ জুন : বিবেকানন্দ কলেজ, ঠাকুরপুকুরের যোগ ক্লাব , কলকাতার বিবেকানন্দ যোগ অভ্যাস সংস্থা এবং ক্রীড়া ভারতীর যৌথ উদ্যোগে ১০ জুন ২০২৬, বুধবার, কলেজের বিবেকানন্দ সভাঘরে আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উপলক্ষে একটি সচেতনতামূলক কর্মশালার সফল আয়োজন করা হয়। এবারের কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল “ সুস্থ বার্ধক্যের জন্য যোগ ”। এই কর্মশালার আয়োজক ও আহ্বায়ক ছিলেন বিবেকানন্দ কলেজের সহকারী অধ্যাপিকা প্রফেসর টুসি মিস্ত্রী এবং প্রজ্ঞা ভট্টাচার্য। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মীদের মধ্যে যোগব্যায়ামের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং শারীরিক স্বাস্থ্য , মানসিক সুস্থতা ও সক্রিয় বার্ধক্য অর্জনে যোগচর্চার ভূমিকা তুলে ধরা। বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহ ব্যঞ্জক অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান , এবং ‘ বন্দে মাতরম্ ' পরিবেশনের ...