দক্ষিণ চন্দননগর ও রাধানগরের দুর্গাপুজোয় এবার রূপকথার ‘স্বপ্নলোক’, প্রতিমায় সমুদ্রমন্থনের আখ্যান
দক্ষিণ চন্দননগর ও রাধানগরের দুর্গাপুজোয় এবার রূপকথার ‘স্বপ্নলোক’, প্রতিমায় সমুদ্রমন্থনের আখ্যান শুভজিৎ শাসমল, নামখানা: রূপকথার ‘স্বপ্নলোক’, পৌরাণিক সমুদ্রমন্থনের কাহিনি এবং প্রায় ২৯টি দেব-দেবীর প্রতিমার সমাহার—এই অভিনব ভাবনাকে কেন্দ্র করে এবার দর্শনার্থীদের মন জয় করতে প্রস্তুত দক্ষিণ চন্দননগর ও রাধানগরের ঐতিহ্যবাহী দুর্গাপুজো। চলতি বছরে ৩৬তম বর্ষে পদার্পণ করল এই দুর্গোৎসব। পুজোকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় শুরু হয়েছে সাজসজ্জা ও প্রস্তুতির ব্যস্ততা। দক্ষিণ চন্দননগর ও রাধানগরের গ্রামবাসী এবং দক্ষিণ চন্দননগর বাজারের ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে প্রতি বছর এই দুর্গাপুজোর আয়োজন করা হয়। দীর্ঘদিনের ঐতিহ্য ও স্থানীয় মানুষের আবেগকে সঙ্গী করে এ বছরও সাজিয়ে তোলা হচ্ছে পুজোমণ্ডপ। তবে এবারের বিশেষ আকর্ষণ মণ্ডপসজ্জা ও প্রতিমার অভিনব পরিকল্পনা। পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, এ বছর মণ্ডপ তৈরি করা হচ্ছে ‘স্বপ্নলোক’ ভাবনায়। মণ্ডপে প্রবেশ করেই দর্শনার্থীরা যেন বাস্তবের পরিচিত পরিবেশ ছেড়ে এক কল্পনার জগতে পৌঁছে যান, সেই লক্ষ্যেই শিল্পীরা তৈরি করছেন মণ্ডপসজ্জা। আলোকসজ্জা, নান্দনিক কারুকার্য ও শিল্পকলার মা...