রক্তের বন্ধনে সম্প্রীতির আলেখ্য:
শুভজিৎ শাসমল, নামখানা | ২৪ শে মার্চ, ২০২৬ বসন্তের বাতাস আজ কেবল পলাশের রঙ নিয়ে আসেনি, নিয়ে এসেছে মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানোর এক পবিত্র অঙ্গীকার। আজ নামখানা ব্লকের উত্তর হরিপুর দাসের ঘেরী গ্রাম সাক্ষী থাকল এক হৃদয়স্পর্শী দৃশ্যের। উদয়ন সংঘের পরিচালনায় বার্ষিক মনসা পূজা উপলক্ষে আর্তমানবতার সেবায় উৎসর্গীকৃত রক্তদান কর্মসূচি। নেতাজী সেবা ফাউন্ডেশন-এর আন্তরিক ও প্রযুক্তিগত সহযোগিতায় আয়োজিত এই রক্তদান শিবির যেন ভক্তির সাথে জীবনের এক অটুট মেলবন্ধন। এই কর্মযজ্ঞের সহযোগী ব্লাড ব্যাংক : কোঠারি মেডিক্যাল সেন্টার। গ্রামের মাটির গন্ধে মিশে থাকা এই মহাযজ্ঞে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সমাজসেবীবৃন্দ, যাঁদের উপস্থিতি স্থানীয় যুবসমাজকে অনুপ্রাণিত করেছে। শিবিরের মাহাত্ম্য বৃদ্ধি করেছেন- বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ কুমার দিন্দা, হরিপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান শরৎচন্দ্র দুয়ারী, গ্রাম কমিটির সম্পাদক জয়ন্ত কুমার বারুই, পুজো কমিটির সম্পাদক শান্তনু বারুই, উদয়ন সংঘ ক্লাবের সম্পাদক সূর্যকান্ত বারুই। নেতাজী সেবা ফাউন্ডেশন-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এবং তদারকি করেছেন এক...