*গঙ্গাসাগরে বিজেপি নেতা কে গুলি, উত্তপ্ত নামখানা, বন্ধ যান চলাচল*

 শুভজিৎ শাসমল, নামখানা:
গঙ্গাসাগরে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এবার উত্তপ্ত হয়ে উঠলো নামখানা। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে নামখানা হাসপাতাল মোড়ে  পথ অবরোধ বিজেপির। অবরোধের জেরে প্রায় ঘন্টাখানেকের জন্য অবরুদ্ধ ১১৭ নম্বর জাতীয় সড়ক। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে রণক্ষেত্র হয়ে ওঠে নামখানা।
বুধবার সাতসকালে গঙ্গাসাগর উপকূল থানা এলাকায় গুলিবিদ্ধ হন বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালি। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে গঙ্গাসাগরে বিজেপির বিক্ষোভ চলে। এবার সেই বিক্ষোভের আজ এসে পড়ল নামখানায়। বুধবার দুপুরে নামখানার হাসপাতাল মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক। এর জেরে ১১৭ নম্বর জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে বিক্ষোভকারীদের হটানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। প্রায় ঘন্টাখানেক ধরে বিজেপির নেতাকর্মীরা এই বিক্ষোভ দেখান।
 সাগর মণ্ডল 5 এর বিজেপির যুব মোর্চার  সভাপতি অভিজিৎ মাইতি বলেন ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে, অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে।
বিজেপির পক্ষ থেকে এই ঘটনার জন্য সরাসরি পুলিশি নিষ্ক্রিয়তাকে দায়ী করা হয়েছে। সুন্দরবন পুলিশ জেলা সূত্রে জানানো হয়েছে, দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গ্রামীণ মানুষের জন্য রেডিও বিষয় কর্মশালা

ভুসো কালি ও আঠায় নরেন্দ্র মোদীর প্রতিকৃতি, জন্মদিনে শিল্পীর অভিনব শ্রদ্ধার্ঘ্য

নামখানাতে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন*