নামখানাতে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন*

*নামখানাতে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন*
শুভজিৎ শাসমল, নামখানা:
 প্রতি বছর ১ লা জুন বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত হয় সারা বিশ্বজুড়ে। এই উপলক্ষে নামখানা ব্লকের পাতিবুনিয়া উপেন্দ্র বিদ্যাপীঠ এ ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি অনুষ্ঠান হয়ে গেল। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ভিরব্যাক ইন্ডিয়া অ্যানিমেল হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড এবং সহযোগিতায় নেতাজি সেবা ফাউন্ডেশন। আজকের এই অনুষ্ঠানে দশম শ্রেণীর ৫০ অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা নেতাজী সেবা ফাউন্ডেশনের সম্পাদক ড. শান্তনু বেরা। 
ড. বেরা বলেন পুষ্টির জন্য দুধের বিকল্প কিছু নেই। যে কারণে গোপালন এর মাধ্যমে দুগ্ধ উৎপাদন ও গো নির্ভর জীবন জীবিকা মানুষের ভবিষ্যৎ হতে পারে। তিনি বলেন গরুর দুগ্ধ ছাড়া গোবর এবং গোমুত্র বর্তমান সময়ে স্থায়ী কৃষির পক্ষে খুবই প্রয়োজন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিন্দ্য কুমার মন্ডল মহাশয়। উনি বলেন ছাত্র-ছাত্রীদের জন্য এই অনুষ্ঠানটি খুবই উপযোগী। আজকের অনুষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কৃষি ও প্রাণী পালন ভিত্তিক জীবন জীবিকার অনেক দিশা পেয়েছে।
ভিরব্যাক এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিজনেস এক্সিকিউটিভ শোভন গুচ্ছাইত এবং রাহুল দেবনাথ। নেতাজি সেবা ফাউন্ডেশন এর পক্ষে উপস্থিত ছিলেন শিক্ষক রনজিত মন্ডল। আজকের এই অনুষ্ঠান রূপসা বেরার সুন্দর নৃত্যের মাধ্যমে শুরু হয়। আর ছাত্র-ছাত্রীদের বিষয় ভিত্তিক স্পট কুইজের মাধ্যমে শেষ হয়। সভার শেষে ১০ ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়। সকল ছাত্র-ছাত্রীকে মিল্ক চকলেট, পেন দেওয়া হয় সেই সাথে বাড়ির গবাদি পশুর জন্য ক্যালসিয়াম ফিড সাপ্লিমেন্ট তুলে দেয়া হয়। ভিরব্যাক এর পক্ষে শোভন বাবু দুধ উৎপাদনে ভারতবর্ষের উন্নয়ন এবং দুধের বিজ্ঞানসম্মত দিকগুলি ছাত্র-ছাত্রীদেরকে সুন্দর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। নেতাজি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই রকম অনুষ্ঠান সুন্দরবনের আরো কয়েকটি ব্লকে আগামীতে অনুষ্ঠিত হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গ্রামীণ মানুষের জন্য রেডিও বিষয় কর্মশালা

ভুসো কালি ও আঠায় নরেন্দ্র মোদীর প্রতিকৃতি, জন্মদিনে শিল্পীর অভিনব শ্রদ্ধার্ঘ্য