রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, সঙ্গে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর সচেতনতা
রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, সঙ্গে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর সচেতনতা শুভজিৎ শাসমল,নামখানা: রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল ভারতীয় জনতা পার্টির সাগর মণ্ডল-৫-এর যুব ও মহিলা মোর্চার সদস্যরা। শুক্রবার, ২৮ আগস্ট বিকেল ৩টে থেকে নামখানার লালপোল সংলগ্ন এলাকায় আয়োজিত হয় রাখি বন্ধন উৎসব। সাগর মণ্ডল-৫-এর যুব মোর্চার প্রাক্তন সভাপতি অভিজিৎ মাইতির উদ্যোগে এই কর্মসূচিতে অংশ নেন যুব মোর্চা ও মহিলা মোর্চার সদস্যরা। এদিন পথচলতি মানুষ থেকে শুরু করে টোটো, অটো এবং বিভিন্ন যানবাহনের চালকদের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সকলকে মিষ্টিমুখ করিয়ে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরেন উদ্যোক্তারা। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের সঙ্গে ভালোবাসার বন্ধন তৈরি করাই ছিল এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। রাখি বন্ধনের পাশাপাশি এদিন মানুষের মধ্যে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা গড়ে তুলতে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর বার্তাও দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এবং সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডলের সহযোগিতায় এই সচেতনতা কর্মসূচি করা হয় বলে উদ...