ইসনার উদ্যেগে অনুষ্ঠিত হলো বিশ্বপতি মুখার্জী স্বারক বক্তৃতা
ইসনার উদ্যেগে অনুষ্ঠিত হলো বিশ্বপতি মুখার্জী স্বারক বক্তৃতা
শুভজিৎ শাসমল , কলকাতা :
সম্প্রতি ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশন ( ইসনা ) র উদ্যোগে সায়েন্স কলেজের রাসবিহারী শিক্ষা প্রাঙ্গণে এন.আর সেন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ষষ্ঠ প্রফেসর বিশ্বপতি মুখার্জী স্মারক বক্তৃতা। অনুষ্ঠানের স্বাগত ভাষণে ইসনার সহ সভাপতি প্রশান্ত কুমার বসু ইসনার কাজ কর্মের সঙ্গে সকলকে আরো বেশি করে যুক্ত থাকার আহ্বান জানায়।
ইসনার সম্পাদক ড. অমিত কৃষ্ণ দে
তাঁর ভাষণে ইসনার অতীত গৌরবের ইতিহাস তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বিদ্যাসাগর কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ড. অরুণাভ মিশ্র, যুক্তিবাদ ও ভারতবর্ষ নিয়ে বক্তব্য রাখেন।
তিনি উপনিষদ, বেদ থেকে শুরু করে রামমোহন , বিদ্যাসাগর, ডিরোজিও সহ বহু যুক্তিবাদী মানুষের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সুলেখা ওয়াক্স প্রাইভেট লিমিটেডের কর্ণধার
কৌশিক মৈত্র।
তিনি তাঁর ভাষণে ইসনার অতীত ঐতিহ্যকে অনেক বেশি মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন , বিশেষ করে পত্র পত্রিকা গুলি ছাত্র ছাত্রীদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য নানান পরিকল্পনার কথা বলেন।
সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক অশোক সেনগুপ্ত
ইসনার কাজকর্ম কে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নানান কথা তাঁর বক্তৃতায় উঠে আসে।
ইসনার সভাপতি এবং সাহা নিউক্লিয়ার ফিজিক্সের প্রাক্তন অধিকর্তা অধ্যাপক বিকাশ কলি চক্রবর্তীর বক্তৃতায় উঠে আসে, গনিত ও প্রাকৃতিক বিজ্ঞানের সঙ্গে যুক্তি বাদের সম্পর্ক।
আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করেন ড. অর্ণব কুমার ব্যানার্জী।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন