রক্তের বন্ধনে সম্প্রীতির আলেখ্য:

শুভজিৎ শাসমল, নামখানা | ২৪ শে মার্চ, ২০২৬

বসন্তের বাতাস আজ কেবল পলাশের রঙ নিয়ে আসেনি, নিয়ে এসেছে মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানোর এক পবিত্র অঙ্গীকার। আজ নামখানা ব্লকের উত্তর হরিপুর দাসের ঘেরী গ্রাম সাক্ষী থাকল এক হৃদয়স্পর্শী দৃশ্যের। উদয়ন সংঘের পরিচালনায় বার্ষিক মনসা পূজা উপলক্ষে আর্তমানবতার সেবায় উৎসর্গীকৃত রক্তদান কর্মসূচি। নেতাজী সেবা ফাউন্ডেশন-এর আন্তরিক ও প্রযুক্তিগত সহযোগিতায় আয়োজিত এই রক্তদান শিবির যেন ভক্তির সাথে জীবনের এক অটুট মেলবন্ধন। এই কর্মযজ্ঞের সহযোগী ব্লাড ব্যাংক : কোঠারি মেডিক্যাল সেন্টার।

গ্রামের মাটির গন্ধে মিশে থাকা এই মহাযজ্ঞে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সমাজসেবীবৃন্দ, যাঁদের উপস্থিতি স্থানীয় যুবসমাজকে অনুপ্রাণিত করেছে। শিবিরের মাহাত্ম্য বৃদ্ধি করেছেন- বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ কুমার দিন্দা, হরিপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান শরৎচন্দ্র দুয়ারী, গ্রাম কমিটির সম্পাদক জয়ন্ত কুমার বারুই, পুজো কমিটির সম্পাদক শান্তনু বারুই, উদয়ন সংঘ ক্লাবের সম্পাদক সূর্যকান্ত বারুই। নেতাজী সেবা ফাউন্ডেশন-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এবং তদারকি করেছেন একঝাঁক নিষ্ঠাবান নেতৃত্ব। ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন: নামখানা ব্লকের ইনচার্জ তথা এক্সিকিউটিভ মেম্বার তাপস পাল, অন্যতম ট্রাস্টি মেম্বার অমিত মান্না, এক্সিকিউটিভ মেম্বার শুভজিৎ শাসমল ও রনজিত মণ্ডল এবং প্রাক্তন সেনা কর্মী প্রবীর দিন্দা।
মনসা মণ্ডপের এক পাশে যখন ধূপের সুবাস, অন্য পাশে তখন সারিবদ্ধভাবে শুয়ে থাকা রক্তদাতাদের চোখে এক তৃপ্তির ঝিলিক। সংগঠনের ইনচার্জ তাপস পালের তত্ত্বাবধানে রক্তদাতাদের উৎসাহ প্রদান ও সামগ্রিক ব্যবস্থাপনায় এক পেশাদারিত্ব ও মানবিকতার ছোঁয়া লক্ষ্য করা গেছে। আজ প্রায় ৭০ জন রক্তদাতা রক্তদান করেন। উনারা আজ আমাদের মাঝে বাস্তবের ভগবান।উদ্যোক্তাদের মতে, পুজোর আড়ম্বর ক্ষণিকের, কিন্তু এক ইউনিট রক্ত যা একটি প্রাণ বাঁচাতে পারে, তা চিরন্তন।
"সেবাই পরম ধর্ম—এই মন্ত্রকে পাথেয় করেই আমরা পুজোর পবিত্রতাকে মানুষের সেবায় ছড়িয়ে দিতে চেয়েছি। নেতাজী সেবা ফাউন্ডেশন সবসময় মানুষের আপদে-বিপদে পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ।" 
এক কথায় দাসের ঘেরী, নামখানা যা
শহরের যান্ত্রিকতা থেকে অনেক দূরে, সুন্দরবনের উপকণ্ঠের এই ছোট্ট গ্রাম, আজ প্রমাণ করে দিল যে, উৎসব মানে কেবল আনন্দ নয়, উৎসব মানে একে অপরের হাত শক্ত করে ধরা। রক্তদান শিবিরের প্রতিটি বিন্দু রক্ত যেন আগামীর এক সুস্থ ও সুন্দর পৃথিবীর স্বপ্ন বুনছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গ্রামীণ মানুষের জন্য রেডিও বিষয় কর্মশালা

ভুসো কালি ও আঠায় নরেন্দ্র মোদীর প্রতিকৃতি, জন্মদিনে শিল্পীর অভিনব শ্রদ্ধার্ঘ্য

নামখানাতে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন*