বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে গ্রামীণ রেডিও বিষয়ক ১৫ দিনব্যাপী ইন্টার্নশিপ প্রোগ্রামের শুভ সূচনা*
*বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে গ্রামীণ রেডিও বিষয়ক ১৫ দিনব্যাপী ইন্টার্নশিপ প্রোগ্রামের শুভ সূচনা*
শুভজিৎ শাসমল, কলকাতাঃ
বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের ইনস্টিটিউশন ইনোভেশন কাউন্সিল এর উদ্যোগে ১৫ দিনব্যাপী ইন্টার্নশিপ প্রোগ্রামের শুভ সূচনা হলো গত ১২ জুন, বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের রবীন্দ্র সভাগৃহে। এই ইন্টার্নশিপ প্রোগ্রামের বিষয় ছিল রেডিও প্রোডাকশন ফর রুরাল পিপল । মূলত কে কে দাস কলেজ এবং বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের ছাত্রছাত্রীরা ১৫ দিন ধরে ইন্টার্নশিপ প্রোগ্রাম করবে। অনলাইন এবং অফলাইনে এই ইন্টার্নশিপ প্রোগ্রাম চলবে ৩০ জুন পর্যন্ত ।
১৫ দিনব্যাপী এই ইন্টার্নশিপ প্রোগ্রামের শুরুতে জাতীয় সংগীত বন্দেমাতরম পরিবেশিত হয়। পরিবেশন করেন অর্পিতা সরদার ও বেবি সরদার । এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুমন্ত মন্ডল। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কলেজের অধ্যক্ষা ড. রাজ্যশ্রী নিয়োগী । অনুষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আকাশবাণী ও দূরদর্শনের প্রাক্তন অডিয়েন্স রিসার্চ অফিসার ড. রাজিব কর চৌধুরী। কৃষি বিষয়ক তথ্য ও সাধারণ মানুষ কিভাবে পাবেন এ নিয়ে একটি প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অমিতাভ বিশ্বাস, ড. রঘুনাথ মন্ডল , পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শান্তনু বেরা প্রমূখ।
অনুষ্ঠানে কৃষি বিষয়ক গান পরিবেশন করেন পূর্ণ চন্দ্র সামন্ত ও সৌমি সামন্ত চক্রবর্তী । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আকাশবাণী ও দূরদর্শনের সঞ্চালক সৌমদেব বন্দ্যোপাধ্যায়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কে কে দাস কলেজের অধ্যাপিকা সোমা মুখোপাধ্যায়, রেডিও কলকাতার অধিকর্তা ড. অর্ণব বন্দ্যোপাধ্যায়, অনুষ্ঠান প্রযোজক রাজ্যেশ্বর সাহা , সম্পাদক তনুশ্রী দে, প্রতিবেদক পবিত্র কুমার মন্ডল, সাংবাদিক তাপস পাল, বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের অধ্যাপক ড. অভিজিৎ দাস , ড. শিলাজিৎ বড়ুয়া প্রমুখ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন