*নেতার বাড়ি থেকে উদ্ধার ৪০ ড্রাম ডিজেল ও সুপারি, বাথরুম থেকে পাকড়াও অঞ্চল সভাপতি*

*নেতার বাড়ি থেকে উদ্ধার ৪০ ড্রাম ডিজেল ও সুপারি, বাথরুম থেকে পাকড়াও অঞ্চল সভাপতি*
 শুভজিৎ শাসমল, ফ্রেজারগঞ্জ: ফ্রেজারগঞ্জে তৃণমূল নেতার বিলাসবহুল রাজপ্রাসাদে হানা দিয়ে চোখ কপালে উঠল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর। উদ্ধার হলো ৪০ ব্যারেল চোরাই ডিজেল এবং বস্তা বস্তা সুপারি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর ১২টা নাগাদ স্থানীয় তৃণমূল নেতা নজরুল ইসলাম মোল্লার বাড়ির সামনে গিয়ে পৌঁছায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ ছিল, বাড়ির ভেতরে বিপুল পরিমাণে চোরাই মাল রয়েছে। খবর পেয়ে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ও বিশাল কেন্দ্রীয় বাহিনী মুন্সি রোডের দাপুটে তৃণমূল নেতা নজরুল ইসলাম মোল্লার প্রাসাদোপম বাড়িতে পৌঁছায়। বিজেপির লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ এলাকায় পৌঁছাতেই শোরগোল পড়ে যায়। শুরু হয় ওই তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি। তল্লাশি চলাকালীন নজরুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার হয় ৪০ ব্যারেল ডিজেল। যার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি নজরুল ইসলাম মোল্লার পরিবার।তবে এই সার্চ অপারেশনের সবচেয়ে বড় টুইস্টটি ঘটল যখন বাথরুমের ভেতর থেকে হাতেনাতে পাকড়াও করা হলো খোদ তৃণমূলের অঞ্চল সভাপতিকে! বিজেপির অভিযোগ নজরুল ইসলাম মোল্লার বাড়িতে বেআইনি মালগুলি সকলের নজর এড়িয়ে অন্যত্র সরিয়ে ফেলার জন্য নজরুলের বাড়িতে এসে ঢুকে পড়েছিল প্রসেনঞ্জিত জানা। তল্লাশি চলাকালীন বেগতিক বুঝে বাড়ির ভেতরে থাকা একটি বাথরুমের মধ্যে খিল এঁটে বসেছিল প্রসেনজিৎ। কিন্তু শেষ রক্ষা হয়নি! স্থানীয় বিজেপির নেতৃত্ব এবং পুলিশের তৎপরতায় বাথরুমের ভেতর থেকে বের করে আনা হয় প্রসেনজিৎকে। এরপরই তাকে গ্রেফতার করা হয়। ঘটনার পরেই প্রসেনজিৎকে দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি নেতৃত্ব সহ এলাকার মানুষজন।
দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই সার্চ অপারেশন চলে টানা ৭ ঘণ্টা। নজরুলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৪০টি বড় ব্যারেল ভর্তি চোরাই ডিজেল। প্রতি ব্যারেলে ২০০ লিটার করে তেল মজুত করে রাখা হয়েছিল। পাশাপাশি বিপুল পরিমাণ কালোবাজারির সুপারিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। নজরুল ইসলাম মোল্লার বাড়ি থেকে কিছুটা দূরে একটি খড়ের স্তুপের মধ্যে থেকে চার বস্তা সুপারি উদ্ধার করে পুলিশ। ঘটনায় আরো দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।তবে অভিযানের টের পেয়েই চম্পট দিয়েছে মূল অভিযুক্ত তৃণমূল নেতা নজরুল ইসলাম মোল্লা। পুলিশ ঘটনাস্থল থেকে নজরুলের দাদা আনারুল মোল্লাকে আটক করে থানায় নিয়ে গিয়েছে।

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফ্রেজারগঞ্জে তৃণমূলের বড় বড় নেতাদের ছত্রছায়ায় থেকে এবং ক্ষমতার দাপট দেখিয়ে নজরুল বিভিন্ন বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিল। এই চুরির টাকায় স্রেফ কয়েক বছরে প্রাসাদ এবং একাধিক মাছ ধরার ট্রলারের মালিক হয়েছেন তিনি।বাথরুম থেকে অঞ্চল সভাপতি উদ্ধার এবং লক্ষাধিক টাকার চোরাই সামগ্রী বাজেয়াপ্ত হওয়ার পর রীতিমতো কোণঠাসা স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গ্রামীণ মানুষের জন্য রেডিও বিষয় কর্মশালা

ভুসো কালি ও আঠায় নরেন্দ্র মোদীর প্রতিকৃতি, জন্মদিনে শিল্পীর অভিনব শ্রদ্ধার্ঘ্য

নামখানাতে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন*