*বিশ্ব দুগ্ধ দিবস পালন হল বাসন্তীতে*
শুভজিৎ শাসমল, বাসন্তী: বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বাসন্তী ব্লকের সোনাখালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এ ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি অনুষ্ঠান হয়ে গেল। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ভিরব্যাক অ্যানিমেল হেলথ কেয়ার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং সহযোগিতায় নেতাজি সেবা ফাউন্ডেশন এর বাসন্তী ইউনিটে। আজকের এই অনুষ্ঠানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ৫৫ অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা নেতাজী সেবা ফাউন্ডেশনের সম্পাদক ড. শান্তনু বেরা। ড. বেরা বলেন এবছরের বিশ্ব দুগ্ধ দিবসের থিম হল গোপালন এর মাধ্যমে নারী ক্ষমতায়ন। সুতরাং দুধের মাধ্যমে পুষ্টি ছাড়াও জীবন-জীবীকা উন্নয়নের একটা বড় সম্ভাবনা আগামীদিনে রয়েছে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ভিরবেকের রিজিওনাল বিজনেস ম্যানেজার দেব রঞ্জন ঘোষ মহাশয়। তিনি বলেন বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় ভির ব্যাক এর পক্ষ থেকে দুটি করে দুধ বিষয়ক সচেতনীকরণ প্রোগ্রাম ছাত্র-ছাত্রীদের নিয়ে হচ্ছে। আজকের অনুষ্ঠানে বাসন্তী ব্লকের বিএলডিও ডা. দীপক প্রামাণিক উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের ক্লিন মিল্ক প্রডাকশন এবং দুগ্ধ বিষয়ক অনেক তথ্য প্রদান করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক যজ্ঞেশ্বর পাল বলেন ছাত্র-ছাত্রীদের জন্য এই অনুষ্ঠানটি খুবই উপযোগী এবং অভিনব। ভিরব্যাক এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এরিয়া বিজনেস ম্যানেজার স্বরূপ মাইতি ও বিজনেস এক্সিকিউটিভ শোভন গুচ্ছাইত।নেতাজি সেবা ফাউন্ডেশন এর পক্ষে উপস্থিত ছিলেন বাসন্তী ইউনিটের ইনচার্জ প্রসেনজিৎ বর্মন। এদিনের অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিষয় ভিত্তিক স্পট কুইজ হয় এবং ১০ ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়। সকল ছাত্র-ছাত্রীকে মিল্ক চকলেট ও পুরস্কার বিজয়ীদের গবাদি পশুর জন্য ক্যালসিয়াম ফিড সাপ্লিমেন্ট তুলে দেয়া হয়। ভিরব্যাক এর পক্ষে শোভন বাবু দুধ উৎপাদনে ভারতবর্ষের উন্নয়ন এবং দুধের বিজ্ঞানসম্মত দিকগুলি ছাত্র-ছাত্রীদেরকে সুন্দর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। এদিনের প্রোগ্রামের শেষে স্থানীয় বিএলডিও ডা প্রামানিক, ডঃ বেরা এবং ভিরব্যাকের প্রতিনিধিরা নেতাজী সেবা ফাউন্ডেশন এর বাসন্তী ইউনিট পরিদর্শন করেন এবং ফাউন্ডেশন এর কারিগরি সহযোগিতায় যে প্রাইভেট পার্টনারশিপ ফার্ম হয়েছে সেটি দেখেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন