*নেতাজির জন্মদিনে নামখানায় রক্তদান শিবির*

 শুভজিৎ শাসমল ; নামখানা:নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মবর্ষ উপলক্ষে নেতাজি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ও দক্ষিণ চন্দনপিড়ী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় পালিত হল নেতাজির জন্ম জয়ন্তী। ২২ ও ২৩ শে জানুয়ারি দুই দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান উপলক্ষে কাকদ্বীপের সরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যেখানে এলাকার বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি নেতাজি পাঠাগার ও প্রান্তিক বাংলা সাহিত্য পত্রিকার দ্বিতীয় বর্ষের মোড়ক উন্মোচন করা হয়। এর পাশাপাশি নামখানা ব্লক এর প্রাণী মিত্রা ও প্রাণী সেবীদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়, এছাড়াও অংকন প্রতিযোগিতা আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী তথা হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিমল মন্ডল,প্রাক্তন প্রধান ধীরেন কুমার দাশ, প্রাক্তন শিক্ষক সুবোধ চন্দ্র জানা,পশ্চিমবঙ্গ প্রাণী মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. শান্তনু বেরা, নামখানা ব্লকের বিএলডিও ডা অনির্বাণ গাঙ্গুলী, বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ কুমার দিন্দা, প্রাক্তন শিক্ষক রবীন্দ্রনাথ বেরা, ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ দেব কুমার মন্ডল, লাইব্রেরীর দাতা ভারতী বেরা, বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি প্রবীর পাল ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। নামখানা ব্লকের দক্ষিণ চন্দনপিড়ি ছাড়াও সংগঠনের উদ্যোগে হাওড়া জেলার আমতা ১, বাসন্তী এবং ত্রিপুরার উনাকাট জেলার কুমারঘাটেও নেতাজি জন্ম জয়ন্তী পালন করা হয়।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গ্রামীণ মানুষের জন্য রেডিও বিষয় কর্মশালা

ভুসো কালি ও আঠায় নরেন্দ্র মোদীর প্রতিকৃতি, জন্মদিনে শিল্পীর অভিনব শ্রদ্ধার্ঘ্য

নামখানাতে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন*