সেবা সপ্তাহ উপলক্ষে পরীক্ষা কেন্দ্রে সহায়তার হাত বাড়িয়ে দিল ভারতীয় জনতা যুব মোর্চা
সেবা সপ্তাহ উপলক্ষে পরীক্ষা কেন্দ্রে সহায়তার হাত বাড়িয়ে দিল ভারতীয় জনতা যুব মোর্চা
নিজস্ব প্রতিনিধি, নামখানা :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৭ই সেপ্টেম্বর থেকে ১৭ই অক্টোবর পর্যন্ত দেশজুড়ে পালিত হচ্ছে ‘সেবা সপ্তাহ’ সংকল্প অভিযান। এই কর্মসূচির অংশ হিসেবে চন্দনপিড়ী মুরারীমোহন হাইস্কুল (উচ্চ মাধ্যমিক) পরীক্ষা কেন্দ্রে উপস্থিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়াল ভারতীয় জনতা যুব মোর্চা।
সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মণ্ডলের সহায়তায় এবং যুব মোর্চার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রে আগত ছাত্র-ছাত্রীদের মনোবল বাড়াতে এবং সহায়তা করতে তাঁদের হাতে পানীর জল ও কলম তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ভারতীয় জনতা যুব মোর্চার মথুরাপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি সূর্যকান্ত মণ্ডল ও বিজেপি যুব মোর্চার কার্যকর্তা অভিজিৎ মাইতি জানান, "উচ্চ মাধ্যমিক পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। প্রধানমন্ত্রীজির সেবা সপ্তাহ সংকল্প অভিযানের মাধ্যমে আমরা এই তরুণ পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ ও শুভকামনা জানাচ্ছি। যুব মোর্চা সর্বদাই শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং উন্নয়ন মূলক কাজের মধ্য দিয়েই আমরা এগিয়ে চলব।"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন