বারুইপুর আদালতে কর্মবিরতি, আইনজীবীর উপর ডিম ও ইঁট ছোড়ার ঘটনার প্রতিবাদে গেটে তালা

বারুইপুর আদালতে কর্মবিরতি, আইনজীবীর উপর ডিম ও ইঁট ছোড়ার ঘটনার প্রতিবাদে গেটে তালা
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর:  বারুইপুর আদালত চত্বরে এক আইনজীবীর উপর ডিম ও ইঁট ছোড়ার অভিযোগের প্রতিবাদে বুধবার আদালতের মূল গেটে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করলেন আইনজীবীরা। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে তাঁরা বিক্ষোভও দেখান।

কর্মবিরতির জেরে এদিন বিভিন্ন থানার কোনও আসামিকেই আদালতে হাজির করা সম্ভব হয়নি। ফলে আদালতের স্বাভাবিক বিচারপ্রক্রিয়া ব্যাহত হয়।

এদিন বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি জরুরি বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকের পর আইনজীবীরা সিদ্ধান্ত নেন, ডিম ছোড়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অন্যথায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও আইনজীবী মহলের পক্ষ থেকে জানানো হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গ্রামীণ মানুষের জন্য রেডিও বিষয় কর্মশালা

ভুসো কালি ও আঠায় নরেন্দ্র মোদীর প্রতিকৃতি, জন্মদিনে শিল্পীর অভিনব শ্রদ্ধার্ঘ্য

নামখানাতে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন*