শিবানী মণ্ডল মহাবিদ্যালয়ের বেহাল দশা নিয়ে ক্ষোভ নবনিযুক্ত সভাপতির!শিক্ষক-কর্মীর ঘাটতি, পরিকাঠামোর উন্নয়ন নিয়েও উঠল প্রশ্ন?

 বঙ্গভূমি নিউজ,নিজস্ব সংবাদদাতা, নামখানা : রাজ্য সরকারের উচ্চশিক্ষা দফতরের তরফে গত ২১ আগস্ট জানানো হয়েছে স্থানীয় বিধায়ক কিংবা জনপ্রতিনিধিরা প্রতিটি এলাকার কলেজের সভাপতি হিসেবে নিযুক্ত হবেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লক শিবানী মণ্ডল মহাবিদ্যালয়ের পরিচালন পর্ষদের (গভর্নিং বডি) নতুন সভাপতি হিসেবে মনোনীত হলেন সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মন্ডল। মনোনীত হওয়ার পর প্রথমবার কলেজ পরিদর্শনে এলেন নবনিযুক্ত সভাপতি তথা সাগর বিধানসভায় বিধায়ক তথা নবনিযুক্ত সভাপতি সুমন্ত মন্ডল পরিদর্শনে এসে কলেজের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।পরিদর্শনকালে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন নবনিযুক্ত সভাপতি। পাশাপাশি কলেজের শিক্ষার পরিবেশ, শিক্ষক ও অশিক্ষক কর্মীর সংখ্যা এবং সামগ্রিক পরিকাঠামোও সরেজমিনে পরিদর্শন করেন তিনি।পরিদর্শন শেষে সাংবাদিক মুখোমুখি হয়ে কলেজের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গত ২১ আগস্ট উচ্চশিক্ষা দফতর তাঁকে পরিচালন পর্ষদের সভাপতি হিসেবে মনোনীত করেছে। দায়িত্ব পাওয়ার পর এদিনই প্রথম কলেজে এসে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখেছেন তিনি। তাঁর কথায়, কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে যে পরিস্থিতির ছবি সামনে এসেছে, তা অত্যন্ত পীড়াদায়ক। বর্তমানে কলেজের অবস্থা ‘অত্যন্ত রুগ্‌ণ' বলেও মন্তব্য করেন তিনি।তাঁর অভিযোগ, কলেজে পড়াশোনার ক্ষেত্রে পর্যাপ্ত শিক্ষক ও কর্মীর অভাব রয়েছে। একইসঙ্গে ভৌত পরিকাঠামো ও অন্যান্য উন্নয়নের ক্ষেত্রেও তেমন কোনও উল্লেখযোগ্য অগ্রগতি চোখে পড়েনি। ২০১৩ সাল থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কেন কলেজটি এখনও এমন অনুন্নত অবস্থায় রয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন নবনিযুক্ত সভাপতি।তবে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি আগামী দিনে কলেজের উন্নয়নের বিষয়ে আশ্বাসও দিয়েছেন তিনি। তাঁর দাবি, নতুন উদ্যমে এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে শিবানী মণ্ডল মহাবিদ্যালয়কে একটি উন্নত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।নবনিযুক্ত সভাপতির এই বক্তব্যের পর কলেজের শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। এখন দেখার, ঘোষিত পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয় এবং দীর্ঘদিনের পরিকাঠামোগত ও শিক্ষক-কর্মীর ঘাটতি কতটা দ্রুত মেটানো সম্ভব হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গ্রামীণ মানুষের জন্য রেডিও বিষয় কর্মশালা

ভুসো কালি ও আঠায় নরেন্দ্র মোদীর প্রতিকৃতি, জন্মদিনে শিল্পীর অভিনব শ্রদ্ধার্ঘ্য

নামখানাতে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন*