নেতাজি সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা সামগ্রিক বিতরণ

বঙ্গভূমি নিউজ, নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১ ফেব্রুয়ারি: নেতাজি সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে কলকাতায় স্কুলের বাচ্চাদের পড়াশোনা সামগ্রিক বিতরণ করা হলো। নেতাজি সেবা ফাউন্ডেশনের উদ্যোগে কলকাতা শাখার ব্যবস্থাপনায় মানিকতলা অঞ্চলের ক্যানাল ওয়েস্ট রোডে অগ্রতী ও আমরা সবাই নামে দুটো স্কুলে প্রায় ৬০ জন বাচ্চাদের খাতা, পেন, পেন্সিল সহ বেশ কিছু পড়াশোনা সামগ্রী দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংগঠনের কলকাতা শাখার এক্সিকিউটিভ মেম্বার সাংবাদিক তথা লেখক অপূর্ব কুমার দাস, ছিলেন রোহিত সাউ, অভিজিৎ কুন্ডু, উপস্থিত ছিলেন আমতা শাখার ইনচার্জ সালমা বেগম মন্ডল, ছিলেন নামখানা ব্লকের ইনচার্জ তাপস পাল। প্রসঙ্গে কলকাতা শাখার এক্সিকিউটিভমেম্বার অপূর্ব দাস বলেন, কলকাতা ইউনিটের আজ আমাদের প্রথম বিতরণ সভা। আমরা এনএসএফ এর উদ্যোগে এইভাবে সমাজের পিছিয়ে পড়া দুঃস্থ মানুষ এবং ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে চাই। আগামী দিনের আরও বেশি বেশি কাজ করব সেই আশা রাখছি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গ্রামীণ মানুষের জন্য রেডিও বিষয় কর্মশালা

ভুসো কালি ও আঠায় নরেন্দ্র মোদীর প্রতিকৃতি, জন্মদিনে শিল্পীর অভিনব শ্রদ্ধার্ঘ্য

নামখানাতে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন*