নামখানায় সড়ক দুর্ঘটনা, জখম ১ মহিলা*


 শুভজিৎ শাসমল, নামখানা:শুক্রবার রাতে পথ দুর্ঘটনার সাক্ষী থাকল নামখানা। একটি দ্রুতগামী টোটোর ধাক্কায় বাইকের পিছন থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হলেন এক মহিলা। শুক্রবার রাত ৮টা নাগাদ নামখানা ব্লকের কাকদ্বীপ থানার অন্তর্গত নামখানা নারায়ণ বিদ্যামন্দিরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে একটি মোটরবাইক বকখালীর দিক থেকে কাকদ্বীপের অভিমুখে আসছিল। সেই সময় নামখানা নারায়ণ বিদ্যামন্দিরের সামনে হঠাৎই একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটির পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে বাইকের পিছনে বসে থাকা ওই মহিলা আরোহী পিচ রাস্তায় ছিটকে পড়েন।শরীরে গুরুতর চোট পান তিনি।
দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন।ওই মহিলাকে উদ্ধার করে তড়িঘড়ি কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, মহিলার আঘাত গুরুতর হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।
জনবহুল বিদ্যামন্দির মোড়ে এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে এই রাস্তায় টোটোগুলো বেপরোয়াভাবে যাতায়াত করে, যার ফলেই এই বিপত্তি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গ্রামীণ মানুষের জন্য রেডিও বিষয় কর্মশালা

ভুসো কালি ও আঠায় নরেন্দ্র মোদীর প্রতিকৃতি, জন্মদিনে শিল্পীর অভিনব শ্রদ্ধার্ঘ্য

নামখানাতে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন*